1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টারমারের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্ট্রিটিং বলেন, ‘এটি এখন স্পষ্ট যে, আগামী সাধারণ নির্বাচনে আপনি (স্টারমার) লেবার পার্টির নেতৃত্ব দিতে পারবেন না।’ এর আগে তিনি প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখেন।

স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন উল্লেখ করে স্ট্রিটিং জানান, ক্ষমতাসীন দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। সেখানে সম্ভাব্য সেরা প্রার্থীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন।

সম্প্রতি লেবার পার্টি স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্ব নিয়ে দলটির ভেতরে চাপ বাড়তে থাকে। এর আগে ব্রিটিশ সরকারের আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলসহ আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা দেন। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধাক্কা খাওয়ার পর থেকেই দলের ভেতরে প্রধানমন্ত্রী স্টারমারের বিরুদ্ধে চাপ বাড়ছিল। এর আগে কয়েকজন জুনিয়র মন্ত্রী ও রাজনৈতিক সহকারীও পদত্যাগ করেন। সর্বশেষ এই পদত্যাগকে স্টারমার সরকারের জন্য বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যমগুলোর তথ্যমতে, ইতোমধ্যে লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি প্রকাশ্যে স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার পদত্যাগ দাবি করেছেন। দলীয় নিয়ম অনুযায়ী, এমপিদের অন্তত ২০ শতাংশ বিকল্প নেতৃত্বের পক্ষে অবস্থান নিলে আনুষ্ঠানিক নেতৃত্ব চ্যালেঞ্জের প্রক্রিয়া শুরু হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun