1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশ্বকাপ জিততে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

আসন্ন ফিফা বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলেননি আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তবে এই ধোঁয়াশা নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন সতীর্থ রদ্রিগো ডি পল। 

ওয়ালর্ড সকার টকের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল যা বললেন, তাতে পরিষ্কার হয়ে গেল যে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় মেসি। গত দুই-তিন মাস ধরে একসঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ইন্টার মায়ামির দুই আর্জেন্টাইন তারকা।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাঙাতে প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না আর্জেন্টিনা অধিনায়ক। সামর্থ্যের শেষ অংশটুকু দিতে প্রস্তুতি নিচ্ছেন আটঘাট বেঁধে।

একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি সতীর্থ দি পল বলেছেন, ‘আমরা বিশ্বকাপের জন্যই প্রস্তুতি নিচ্ছি। গত দুই-তিন মাস ধরে ক্লাবের অনুশীলনের পাশাপাশি আমরা প্রতিদিন আলাদা অনুশীলন করছি। সেরা শারীরিক অবস্থায় পৌঁছাতে লিও ও আমি নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছি। বিশ্বকাপের ভাবনা ছাড়া থাকা যায় না। ভয়, অনিশ্চয়তা ও রোমাঞ্চ নিয়ে দল ঘোষণার অপেক্ষায় আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun