1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার

নিজ বাড়িতে মবের লোমহর্ষক বর্ণনা দিলেন রাবিনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজের বাড়িতেই উত্তেজিত জনতার হামলার শিকার হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। প্রায় এক বছর পর তিনি জানিয়েছেন, মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বাসভবনে তাকে ঘিরে ধরেছিল প্রায় ৩০ জনের একটি উত্তেজিত দল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ২০২৪ সালের জুনে এ ঘটনা ঘটে। একটি মিথ্যা দুর্ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ওই জনতা তার বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর ও টাকা আদায়ের চেষ্টা চালায়। রাবিনার ভাষ্য অনুযায়ী, এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। তবে পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শই করেনি।

অভিনেত্রীর দাবি, পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত। তার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের উদ্দেশ্যেই পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ঘটনার বর্ণনায় রাবিনা বলেন, বাইরে বের হতেই প্রায় ৩০ জন পুরুষ তাকে ঘিরে ধরে এবং তার গাড়িচালককে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি নিজেই চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে যান।

তিনি আরও জানান, এক ব্যক্তি জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়লে তাকে কলার ধরে বাইরে বের করে দেন তিনি।

ঘটনার সময় তার স্বামী অনিল থাডানি বাসায় ছিলেন না। বাড়িতে শুধু সন্তানরা ছিল বলে জানান অভিনেত্রী। এমনকি তিনি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সে জন্য তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেন।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় এমন ঘটনায় সে সময় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে মুম্বাই পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, রাবিনা ট্যান্ডন বা তার গাড়িচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun