1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী

নেত্রকোণায় সিলিন্ডারে করে ভারতীয় মাদক পাচারকালে যুবক আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

জেলার কলমাকান্দা উপজেলায় গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে ভারতীয় ৪৮ বোতল মদ পাচারকালে নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকালে কলমাকান্দা উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত নাসিরউদ্দিন ওই উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম জোড়া ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন নাসিরউদ্দিনকে তল্লাশি করা হয়। নাসিরউদ্দিন একটি গ্যাস সিলিন্ডারের ভেতরের অংশ কেটে তার ভেতরে ভারতীয় মদের বোতলগুলো লুকিয়ে রেখেছিল এবং পরে সেগুলো প্লাস্টিকের চালের বস্তায় ভরে পাচারের চেষ্টা করছিল। এ সময় ৪৮ বোতল মদসহ তাকে আটক করা হয়। জব্দকৃত মদের বাজারমূল্য ১ লাখ ১১ হাজার টাকা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বাসস’কে বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun