1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

ঈদে টিভিতে আসছে ‘প্রিন্স’, ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এল রোজার ঈদে মুক্তি পাওয়া দুই সিনেমার—‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেসে’র। আগামী ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে বনলতা এক্সপ্রেস এবং ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে দেখা যাবে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’।

ব্যবসায়িক দিক থেকে শীর্ষে থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রায় দুই মাস পরও দেশ-বিদেশের হলে জনপ্রিয়তা ধরে রেখেছে। তানিম নূরের এ সিনেমাটি হলের সাফল্যের রেশ থাকতেই হোম স্ক্রিনে আসতে চলেছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। অভিনয় করেছেন একদল তারকা। রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন প্রমুখ। বনলতা এক্সপ্রেসের গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল যাত্রীকে ঘিরে। 

মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, নতুন গন্তব্যের খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, অঙ্কের অধ্যাপক রশীদ উদ্দিন কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান—সবাই এই ট্রেনের যাত্রী। এই ট্রেনযাত্রা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অন্যদিকে চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। 

সর্বাধিক হলে মুক্তি পেলেও সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি নিয়ে অভিযোগ ছিল অনেক। 

পোস্টার, টিজার কিংবা গান কোনো কিছুই আসেনি সময়মতো; যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়। 

মুক্তির পর সিনেমার সাউন্ড, কালার, ভিএফএক্স নিয়ে অভিযোগের পাশাপাশি গল্পে সামঞ্জস্য না পাওয়ার অভিযোগও করেছেন অনেকে।

মুক্তির এক মাস পর অনুমোদন ছাড়াই কিছু গান ও দৃশ্য সংযোজন করার অভিযোগে প্রিন্স সিনেমার সেন্সর সনদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এর পর থেকে হলে আর প্রদর্শিত হয়নি সিনেমাটি। 

নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত এ সিনেমায় শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার প্রমুখ।

প্রিন্সসহ কোরবানির ঈদে চ্যানেল আইয়ে সাত দিনে সাতটি সিনেমার টিভি প্রিমিয়ার হবে। 

ঈদের দিন দেখা যাবে মিঠু খানের ‘নীল চক্র’। অভিনয়ে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ। তৃতীয় দিন প্রচারিত হবে ‘সাবা’। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ।

ঈদের চতুর্থ দিন রয়েছে আদর আজাদ, পূজা চেরী অভিনীত ‘টগর’। পরিচালনা করেছেন আলোক হাসান। 

জয়া আহসান অভিনীত ‘জয়া আর শারমিন’ দেখা যাবে ঈদের পঞ্চম দিন। এটি পরিচালনা করেছেন পিপলু আর খান। ষষ্ঠ দিন দেখানো হবে ‘বাড়ির নাম শাহানা’। 

পরিচালনা করেছেন লিসা গাজী। অভিনয়ে ইরেশ যাকের, আনান সিদ্দিক প্রমুখ। সপ্তম দিন প্রচারিত হবে কুসুম শিকদার পরিচালিত ‘শরতের জবা’। 

কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন কুসুম। আরও আছেন ইয়াশ রোহান, নিদ্রা দে নিহা প্রমুখ। প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun