1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মাছবোঝাই ট্রাকের চালক শামিম মিয়া (৩০)। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ট্রাকটির হেলপার হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল খান জানান, ভোর পাঁচটার দিকে আতাতি ফ্লাইওভারের শুরুতে ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছ বোঝাই ট্রাক এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজনই মাছবোঝাই ট্রাকের চালক ও হেলপার। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুটি ট্রাক জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত তিন দিনে একই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ মোট ছয়জনের প্রাণহানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun