1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজশাহীতে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সারাদেশের ন্যায় রাজশাহীতেও তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। ভূমি মেলা উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন এবং বোয়ালিয়া থানা ভূমি অফিস আয়োজিত রাজশাহী মহানগরীতে আজ সকালে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ৯টায় রাজশাহী আইন কলেজের সামনে থেকে র‌্যালীটি বের করা হয়।

র‌্যালীটি বড়কুঠি হয়ে বোয়ালিয়া থানা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রমুখ। 

র‌্যালীতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভূমিসেবা মেলা ১৯-২১ মে পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun