1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

সালমান খানের অনাবৃত শরীর দেখে ‘পুড়ছেন’ প্রাক্তন প্রেমিকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বলিউড সুপারস্টার সালমান খানের অনাবৃত শরীরের ছবি পোস্টকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি।

রোববার (১৭মে) স্যোশাল মিডিয়ায় নিজের সুঠাম দেহের একটি ছবি পোস্ট করেন সালমান খান। সেই ছবির নিচে সঙ্গীতা বিজলানির মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে; যা নিয়ে নেটদুনিয়ায় বেশ চর্চা চলছে।

ছবিটিতে সালমানের শারীরিক গঠন ও ফিটনেস দেখে মন্তব্য ঘরে ‘উফফফ’ লিখে কয়েকটি আগুনের ইমোজি জুড়ে দেন সঙ্গীতা বিজলানি। সাবেক প্রেমিকার এমন মন্তব্য দেখে অনেকেই রসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিকে কেউ কেউ একে তাদের পুরনো সম্পর্কের রসায়ন হিসেবে দেখছেন, আবার অনেক নেটিজেন এই মন্তব্য নিয়ে কৌতূহলী প্রশ্নও তুলছেন। মূলত সলমনের সঙ্গে সঙ্গীতার অতীত সম্পর্কের কারণেই এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যঅনুযায়ী, আশির দশক থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সালমান খান ও সঙ্গীতা বিজলানির প্রেম বলিউডের অন্যতম আলোচিত বিষয় ছিল। 

দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তও হয়েছিল এবং বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। তবে বিয়ের মাত্র কয়েকদিন আগে অজ্ঞাত কারণে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। 

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও বজায় রয়েছে, যার প্রতিফলন প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun