1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার স্বীকার করে না: জামায়াত আমির পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে এলো বাংলাদেশ লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, গুঞ্জন ছড়াতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট ‘শাহেনশাহ’র নারীদের ‘হিরো’ হওয়ার টিপস দিলেন কঙ্গনা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা এবার ‘কী রাগ করলা’ ডায়ালগে মজলেন শাকিব খান! দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, গুঞ্জন ছড়াতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট ‘শাহেনশাহ’র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২০ মে, ২০২৬

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি এমন একটি গুঞ্জন বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এদিকে গতকাল থেকে শুরু হওয়া সমস্ত জল্পনার মধ্যেই এবার সামনে এলো বিগ বির একটি নতুন পোস্ট। 

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, বুধবার (২০ মে) ভোরে একটি নতুন পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেই পোস্টে বিগ বি অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ব্লগ পোস্টেও ভক্তদের আশ্বস্ত করেন অভিনেতা। 

বরাবরের মতো রসিক ভঙ্গিতেই তিনি লেখেন, ‘যখন ঈগল চুপ থাকে, তখন টিয়াপাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।’ অনেকে অমিতাভের মন্তব্যটিকে এভাবে বর্ণনা করেছেন, ‘যখন আসল শক্তিমান মানুষ চুপ থাকে, তখন নানা মানুষ নানা কথা বলতে শুরু করে…আমি তো স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া করে আছি, অথচ গুজব ছড়ানো মানুষজন কথা বলেই যাচ্ছে!’  তার এই পোস্ট দেখেই অনেক ভক্ত স্বস্তি প্রকাশ করেন। অনেকেই মন্তব্য করেন, ‘অমিতাভ আগের মতোই প্রাণবন্ত আছেন।’

নিজের স্বাস্থ্য নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেতা। ব্যক্তিগত ব্লগে তিনি জানান, দীর্ঘদিন ধরেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন। গভীর রাত পর্যন্ত কাজ করলেও অনেক সময় তার ঘুম আসে না।

অমিতাভ লিখেছেন, ‘রাত শেষ হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞান বলে একজন মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু কাজের ব্যস্ততায় সেটি সব সময় সম্ভব হয় না।’ ঘুম না এলে কী করেন, সেটিও জানিয়েছেন এই অভিনেতা। 

তার ভাষ্যে, গভীর রাতে সেতার ও স্লাইড গিটারের ধীরলয়ের সংগীত তাকে শান্তি দেয়। সংগীত শুনেই অনেকটা সময় কাটান তিনি।

তবে গতকাল সকাল গড়াতেই সামনে আসে আসল তথ্য—অভিনেতা হাসপাতালে ভর্তি হননি, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন। 

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। এটি ছিল তার নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। 

প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, ‘অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হননি । তিনি শুধু রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন। সব পরীক্ষা শেষে তিনি বাড়ি ফিরে আসেন।’

অভিনেতার অসুস্থতার গুজবটা প্রথমে ছড়ায় বলিউডের আলোচিত বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি। 

শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন তিনি, ১৬ মে থেকে অমিতাভ হাসপাতালে ভর্তি আছেন। এমনকি নানাবতি হাসপাতালের ভিআইপি উইংয়ে তাকে রাখা হয়েছে বলেও দাবি করা হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, অভিনেতার পেটে সমস্যা দেখা দিয়েছে এবং ছেলে অভিষেক বচ্চন তাকে দেখতে হাসপাতালে গেছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

কিন্তু খুব দ্রুতই সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। কেননা সর্বশেষ, রোববারও অমিতাভকে তার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে তাকে নিজেই গাড়ি চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখেছেন অনেকে। ফলে হাসপাতালে ভর্তি থাকার খবরটি যে ভিত্তিহীন, সেটি স্পষ্ট হয়ে যায়।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ভেত্তাইয়া’এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়। 

বিশেষ করে ‘কল্কি ২৮৯৮ এডি’-তে তার অশ্বত্থামা চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনায় আসে। বর্তমানে তিনি ছবিটির সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত। এতে তার সঙ্গে রয়েছেন কমল হাসান ও প্রভাস। শোনা যাচ্ছে, ছবিটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun