1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী পল্লবীর বাসায় গিয়ে রামিসার বাবা-মায়ের সাথে দেখা করেন। 

প্রধানমন্ত্রী রামিসার বাবার সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শোকে কাতর রামিসার বাবা-মা।  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় রামিসার বাবা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমরা এথানে নোংরা পরিবেশ আছি বলে আমার মেয়েকে হারিয়েছি। আমরা একটা ভালো পরিবেশে থেকে আমার বড় মেয়েটা নিয়ে বাস করতে চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। আপনাদের একটা ভালো পরিবেশে থাকার বিষয়টি আমি দেখব।’

প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে সহযোগিতা দেওয়ার কথা বলেন। 

রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়াসহ ভবিষ্যৎ দায়িত্বভারও প্রধানমন্ত্রী নেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে এবং যাতে দ্রুত বিচার হয় সেজন্য সচেষ্ট থাকবে সরকার।

এ ছাড়াও আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন এ সময় উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সি শিশু রামিসার মাথা আলাদা করা ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রামিসার হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun