1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

আগে ফুটবলার হিসেবে আসতাম, এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে : বিএসপিএ অ্যাওয়ার্ডে আমিনুল হক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম। এখন ক্রীড়ামন্ত্রী হিসেবে এসেছি। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গণের অর্জন।’ দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এর জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

আজ শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের সেরা ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হয় তাদের অবদানের স্বীকৃতি। ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে সর্বমোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।

এবারের আসরে সব আলো কেড়ে নিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ খেতাব জিতেছেন তিনি। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে তিনি জয় করেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। পাশাপাশি ২০২৫ সালে ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঋতুপর্ণা চাকমার সঙ্গে যৌথভাবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও উঠেছে তার হাতে। এই ত্রিমুকুট বা ট্রেবল জয়ে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে একচ্ছত্র রাজত্ব করলেন এই ফুটবলার। 

পুরস্কার পাওয়ার পর এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছেন। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের একটি ঐতিহ্যবাহী পুরস্কার। তিনি সারা বছর ধরে তাকে ও জাতীয় দলকে সমর্থন দেওয়ার জন্য তাঁর পরিবার, কোচ, সতীর্থ, বন্ধু এবং ভক্তদের আন্তরিক ধন্যবাদ জানান।

এবারের আসরে অন্যান্য বিভাগের বিজয়ীদের মধ্যে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন। বর্ষসেরা হকি খেলোয়াড় আমিরুল ইসলাম, বর্ষসেরা আর্চার আব্দুর রহমান আলিফ, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমা এবং বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হয়েছেন আল আমিন জুমার। 

ক্রিকেটে অনন্য পারফরম্যান্সের জন্য উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন রিপন মন্ডল। নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বর্ষসেরা কোচ এবং হকি আম্পায়ার সেলিম লাকী বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পেয়েছেন। 

এছাড়া আর্চারির কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বর্ষসেরা সংগঠক, ক্রিকেট কোচ আলমগীর কবীর তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব এবং কাবাডি কোচ শাহনাজ পারভীন মালেকা বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। 

প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেরা পৃষ্ঠপোষকের পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি এবং সক্রিয় ফেডারেশন হিসেবে পুরস্কৃত হয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun