1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী

মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

বিশ্বকাপ শুরু হতে বাকী আর মাত্র ১৯ দিন। তার আগে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গত বুধবার ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ ফাইনাল জেতে অ্যাস্টন ভিলা। আঙুলে চোট নিয়েই এ ম্যাচে ভিলার পোস্টে দাঁড়ান মার্টিনেজ। ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের অনামিকায় চোট পান এই আর্জেন্টাই গোলরক্ষক। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্টিনেজের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ২০ দিন লাগবে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। আর আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন, কানশাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আলজেরিয়া ম্যাচের আগে মার্টিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। তবে সমস্যা হলো, বিষয়টির নিশ্চয়তা নেই। অর্থাৎ সুস্থ হয়ে উঠতে পারেন, আবার না-ও পারেন। সেরে না উঠলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না মার্টিনেজকে। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে স্কালোনির দল। আলাবামায় ৯ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। এই দুই ম্যাচে দেখা যাবে না মার্টিনেজকে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মার্টিনেজকে নিয়ে ঝুঁকি নেবেন না স্কালোনি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun