1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

সরকার বদলাতেই সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রযোজকের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

টালিউড অভিনেতা ও পশ্চিমবাংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তরুণ দাস নামে এক প্রযোজক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (২২ মে) তিনি সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।

তার অভিযোগ, অগ্রিম টাকা নিয়েও যথাসময়ে ডেট দেননি অভিনেতা। এমনকি অগ্রিমের টাকাও ফেরত দেননি অভিনেতা।

অভিযোগ পত্রে বলা হয়েছে, একটি সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য ২০১৮ সালে অভিনেতা সোহমকে ১৫ লক্ষ টাকা দেন তরুণ। কিন্ত সেই সময় শুটিংয়ের জন্য ডেট দিচ্ছিলেন না অভিনেতা। দিনের পর দিন ডেট না পেয়ে সিনেমাটির নির্মাণ শুরু করা যায়নি। কয়েকবছরের মধ্যে করোনাকালে শুরু হয় লকডাউন। পরবর্তী সময়ে ওই প্রযোজকের আর্থিক সমস্যা দেখা দেয়। 

এদিকে ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হন সোহম। এরপর টাকা ফেরত চেয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন তরুণ। বিষয়টি মিটমাট করার জন্য কলকাতায় ডাকা হয় প্রযোজককে। কিন্ত টাকা ফেরত দেওয়া তো দূরের কথা উল্টো অপমান করে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

প্রযোজক তরুণ দাস বলেন, ‘একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে আমি তাকে অগ্রিম টাকা দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো ডেট দেননি। এখন আর্থিক সংকটের কারণে আমি টাকা ফেরত চাইলেও তিনি তা দিচ্ছেন না, উল্টো আমাকে হুমকি দিচ্ছেন।

তিনি আরও বলেন, এতদিন তৃণমূল সরকার থাকায় অভিযোগ জানানোর সাহস হয়নি। সরকার বদলাতেই ন্যায় পাওয়ার আশায় থানার দ্বারস্থ হয়েছি। এজন্য থানায় অভিযোগ দায়ের করলাম।’

জানা গিয়েছে, তরুণ দাস বালুরঘাট মঙ্গলপুরের বাসিন্দা। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun