1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মিনি হাইজিন পার্সেল বিতরণ নোয়াখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার আকবর আজাদের ইন্তেকাল লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় দিনাজপুরে ৫১ সদস্যের জুলাই যোদ্ধা আহ্বায়ক কমিটি ঘোষণা ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকরা  দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার

ইসরাইলি হামলায় নাবাতিয়েহর সিভিল ডিফেন্স স্থাপনা ধ্বংসের দাবি লেবাননের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

লেবাননের সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে তাদের আঞ্চলিক স্থাপনা রোববার ভোরে ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিভিল ডিফেন্সের মহাপরিদপ্তর এক বিবৃতিতে জানায়, ‘শত্রু ইসরাইলি বাহিনীর সরাসরি হামলায়’ ভবনটি ধসে পড়ে। এতে বিপুল পরিমাণ যানবাহন ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলায় তাদের কোনো সদস্য হতাহত হননি। ঘটনার আগেই কর্মীদের অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানানো হয়।

মানবিক ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি কেন্দ্রের ওপর হামলার নিন্দা জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, চলমান পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনায় ক্রমবর্ধমান ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের দাবি, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহ-কে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে দেশটি জড়িয়ে পড়ার পর থেকে ইসরাইলি হামলায় ১২৩ জন উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা শুরু করলে সংঘাতের বিস্তার ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun