1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

বরখাস্ত হলেন এসি মিলানের কোচ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ইতালিয়ান লিগ সিরি-এর চলতি মৌসুমে এসি মিলামের ভরাডুবিতে কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সদ্য শেষ হওয়া মৌসুমটিকে  ‘দ্ব্যর্থহীন ব্যর্থতা’  হিসেবে আখ্যায়িত করেছে ক্লাব কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিগের শেষ ম্যাচে ক্যাগলিয়ারির কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে যায় এসি মিলান। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়  ক্লাবটি।  ক্লাবের এই চরম ব্যর্থতায় বড় ধরনের ছাঁটাই অভিযান শুরু করেছে মিলানের মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল।

ছিটকে গেল মিলান-জুভেন্টাস, প্রথমবার চ্যাম্পিয়নস লিগে কোমো

ছিটকে গেল মিলান-জুভেন্টাস, প্রথমবার চ্যাম্পিয়নস লিগে কোমো ২০২৪-২৫ মৌসুমে পয়েন্ট টেবিলের চারের নিচে থেকে মৌসুম শেষ করায় মিস করে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়নস লিগ। সদ্য শেষ হওয়া আসরে তাই লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা, যা পূরণে ব্যর্থ হয়েছে কোচ মাসিমিলিয়ানোর শিষ্যরা।  তবে মৌসুমের বেশির ভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে ছিল ক্লাবটি। শেষের দিকে ধারাবাহিকভাবে বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট তালিকার চার থেকে ছিটকে যায়িএসি মিলান। ঘরের মাঠ সান সিরোতে ক্যাগলিয়ারির বিপক্ষে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগের টিকিট হারায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun