1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁলেন জোভান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শতকোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাঁর অভিনীত ১০০টি নাটক ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে। এক সময় নাটকের সাফল্য বোঝা হতো টিআরপি দিয়ে। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই নাটকের জনপ্রিয়তা বিচার করা হয় ভিউয়ের মাধ্যমে। সেই ধারাতেও সাফল্য ছুঁলেন জোভান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান। সেখানে তিনি ১০০টি নাটকের তালিকা প্রকাশ করে লেখেন, ‘প্রতিটি গল্প ছুঁয়ে গেছে হৃদয়, আর দর্শকের অফুরন্ত ভালোবাসায় প্রতিটি অভিনয় হয়ে উঠেছে স্মরণীয়।’

May be an image of violin and text that says 'FARHAN AHMED J JOVAN N JOURNEY OF Mo OF OVE. Dramas 100 with 10 OMILLION+ + VIEWS ON YOUTUBE Every story touched hearts, every perforn ance performanceb became TeToraHe of he audience, JOVAN 100 WITH 100 DRAMAS Golpo 21. VIEWS MILL ON+ Aponjon UNFORGE TABLE MEMORIES. ParboNaCharteTok ShorbosshoBaji BolteCha 63. 28. KothaHayniBol Jokhon Jabi Bhalobasha Ashiqui ifriend Shohojatri Madhebi HridayeHridoy 33. Kobor AtricanBou 53 hedh Kone lomay Hridayer Hridayer Cheyech BhalobasharT SheshBhalobasha veStation ThisIsWife Tum Wife MoreRakhbo Shonddnikknon 96.EidSalami Good Bcy 80 nank milliong heart'

ভিউ কি সত্যিই শিল্পীর জনপ্রিয়তা নির্ধারণ করে—এমন প্রশ্ন করলে ফারহান আহমেদ জোভান জানান, ভিউ সরাসরি জনপ্রিয়তার মানদণ্ড কিনা জানি না, তবে এটি দর্শকের আগ্রহ বোঝার একটি মাধ্যম। তাঁর মতে, কোনো কাজ বেশি ভিউ পেলে সেটি দর্শক গ্রহণ করেছে—এটাই বোঝা যায়। কালের কণ্ঠকে অভিনেতা বলেন, ‘আগে টেলিভিশন নাটকের ক্ষেত্রে টিআরপি দিয়ে জনপ্রিয়তা বোঝা হতো। ইউটিউবে ভিউ দেখে দর্শকের পছন্দ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভিউ সরাসরি জনপ্রিয়তার মানদণ্ড কিনা জানি না, তবে এর মাধ্যমে দর্শকের আগ্রহ বোঝা যায়। অন্যদের বিষয়ে জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কোনো কাজের ভিউ বেশি হলে সেটা থেকে আমি অনুপ্রেরণা পাই।’

No photo description available.

জোভান জানান, ভক্তরাই হিসাব করে তাঁকে বিষয়টি জানিয়েছেন। তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বললেন, ‘এটা সত্যি আনন্দের। আমি নিজেও জানতাম না বিষয়টা। ভক্তরা এগুলো হিসাব করে আমাকে জানিয়েছে। যারা আমার কাজ দেখেন, যাদের ভালোবাসায় আজকে আমি এখানে তাদের প্রতি আমার অসীম ভালোবাসা রইল।’

No photo description available.

এদিকে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জোভান। এবার ঈদে প্রায় নয়টি নাটকে দেখা যাবে তাঁকে। আজকে শুটিং শেষে কোরবানির পশুর হাটেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বলা দরকার, ২০১৩ সালে ‘ইউনিভার্সিটি’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন জোভান। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি আনুমানিক প্রায় চার শ থেকে সাড়ে চার শ নাটকে অভিনয় করেছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun