1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

রণবীর নয়,৩০০ মানুষের জীবিকা কেড়ে নিচ্ছেন…

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

রণবীর সিং অভিনীত ‘ডন ৩’ ঘিরে জটিলতা যেন থামছেই না। ছবি থেকে রণবীর সিং সরে দাঁড়ানোর পর থেকেই একের পর এক বিতর্ক সামনে আসছে। এবার তাঁকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) ‘নন-কোঅপারেশন’নোটিশ। এই সিদ্ধান্ত অনুযায়ী, ফেডারেশনের কোনো সদস্যই রণবীরের ভবিষ্যৎ কোনো প্রকল্পে কাজ করবেন না।

তবে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রযোজক সঞ্জয় গুপ্ত। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

গতকাল মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’ ছবির ট্রেলার। চিন্ময় মান্ডলেকর পরিচালিত এই ছবিতে মনোজ অভিনয় করেছেন রাষ্ট্রীয় ব্যাংক অব ইন্ডিয়ার সাবেক গভর্নর এ রামাননের অনুপ্রেরণায় নির্মিত একটি চরিত্রে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে রণবীরকে ‘নিষিদ্ধ’ করার প্রসঙ্গ উঠলে মনোজ বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।

মনোজ বাজপেয়ী। ইনস্টাগ্রাম থেকে

মনোজ বাজপেয়ী। ইনস্টাগ্রাম থেকে

মনোজের ভাষ্য, ‘এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এটি উপযুক্ত জায়গা নয়। আমরা সবাই মূলত সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই বিষয়টি জানতে পারছি। পুরো ঘটনার বিস্তারিত তথ্য আমাদের কারও কাছেই নেই।’

মনোজ আরও বলেন, ‘একজন সহকর্মী ও এই ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে আমরা শুধু আশা করতে পারি, বিষয়টির দ্রুত সমাধান হবে। অতিরিক্ত বিতর্ক ছাড়াই সৌহার্দ্যপূর্ণভাবে সমস্যার নিষ্পত্তি হোক, সেটাই প্রত্যাশা।’

এদিকে এফডব্লিউআইসিইয়ের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সঞ্জয় গুপ্ত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যখন কোনো প্রথম সারির অভিনেতা শুটিং করেন, তখন সেটে ৩০০-এরও বেশি মানুষ কাজ করেন। আপনি যদি সেই অভিনেতাকে নিষিদ্ধ করেন, তাহলে আসলে তাঁকে থামাচ্ছেন না; বরং সেই কর্মীদের জীবিকা কেড়ে নিচ্ছেন। এর মধ্যে যুক্তিটা কোথায়?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun