1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরেনিয়াম হস্তান্তর করলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে না: ট্রাম্প ঢাকায় কোথায় কখন ঈদের জামাত ‘হেগসেথ যুদ্ধ ভালোবাসেন’, ক্যাবিনেট বৈঠকে ট্রাম্পের রসিকতা হরমুজ প্রণালি কেউ নিয়ন্ত্রণ করবে না, ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ‘সব দুর্নীতি প্রশ্রয় দিয়েছেন মমতা’, তৃণমূলের সাবেক মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতামূলক মাইকিং সবাইকেই ধোঁকা দিয়েছেন ইউনূস? কারাগারে বিষন্নতায় ৪র্থ ঈদ আনিসুল-পলকদের, মিলবে পোলাও-রোস্ট হজে গিয়ে ‘আইকনিক স্টাইলে’ শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়া: হরমুজে ফিরছে বাণিজ্যিক জাহাজ, সরছে মার্কিন অবরোধ

মেহেদি রাঙা হাতে ঈদ শুরু মিমের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

রাত পোহালেই ঈদুল আজহা। উৎসবের এই আমেজে নিজের আনন্দ ভাগ করে নিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঈদের আগের দিনে মেহেদি দিয়ে নিজের হাত দুটি রাঙালেন এই নায়িকা। সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে প্রকাশ করলেন একগুচ্ছ ছবি। মেহেদি রাঙা হাতের কয়েকটি ছবি শেয়ার করে মিম জানালেন, তার ঈদের আমেজ ও প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বুধবার (২৭ মে) দুপুরে ফেসবুকে পোস্ট করা ওই ছবিগুলোতে মিমকে বেশ উৎফুল্ল দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ গ্লো স্টার্টস উইথ মেহেদি’, যার অর্থ মেহেদির মাধ্যমেই শুরু হলো ঈদের উজ্জ্বলতা।

ছবিতে দেখা যায়, তার দুই হাত জুড়ে করা চমৎকার ও নিখুঁত মেহেদির নকশা, যা সহজেই নজর কাড়ছে ভক্তদের। মাত্র কয়েক মিনিটেই অসংখ্য ভক্ত-অনুরাগী মিমের এই মেহেদি রাঙা রূপের প্রশংসা করে মন্তব্য করেছেন। তাকে ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।

উল্লেখ্য, প্রতি ঈদেই মিমের এমন বিশেষ প্রস্তুতি ও সাজগোজ ভক্তদের দারুণভাবে আকর্ষণ করে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। এই সিনেমায় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে ঢালিউডের এই শীর্ষ নায়িকাকে। সিনেমাটি নিয়ে বর্তমানে বিনোদন পাড়ায় বেশ আলোচনা চলছে। আর এমন উৎসবের আবহে একদিকে যেমন সিনেমাটি নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে তেমনি ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিজেকে অনন্য রূপ-সৌন্দর্যে মেলে ধরছেন এই তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun