1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
যশোরের রাজারহাট মোকামে চামড়ার ‘দাম পাচ্ছেন না’ বিক্রেতারা চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ কলেজের সেই সিনিয়রের সঙ্গে ৪১ বছর পার ফ্যান্টাসি কিংডমে ঈদ আনন্দ বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার ঘণ্টা ঢাকার রাস্তায় প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তাকে প্রত্যাহার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্র থেকে ৫ বছরে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে ভারত, একতরফা চুক্তি কেন বলছেন বিশেষজ্ঞরা কয়েক ঘণ্টা আগে হাসিমুখে ভিডিও, মিলল কনটেন্ট ক্রিয়েটরের ঝুলন্ত মরদেহ চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ফাঁকা ঢাকায় সংসদ ভবনের সামনে টমটমে চড়ে ঈদ আনন্দ

‘ঝগড়াটে পরিবার’, ‘গরম জামাই’,‘বউয়ের মামলা’ কখন কোথায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। টেলিভিশন চ্যানেলগুলোয় আজ ঈদের দ্বিতীয় দিন কী কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন। পর্ব–২

বৈশাখী টেলিভিশন
বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী লিজা ও তাঁর দল। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি, শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’। অভিনয়ে শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘হাঁড়ির খবর’। অভিনয়ে মোশাররফ করিম, চিত্রলেখা গুহ, সিনথিয়া ইয়াসমিন। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম, সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘গ্যাংস্টার’। অভিনয়ে তানহা তাসনিয়া, ইমতু রাতিশ, শাহেদ আলী।

মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘বউয়ের মামলা’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক ‘হয়নি বলা’। অভিনয়ে মুশফিক ফারহান, আইশা খান। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘কমেন্ট সেন্স’। অভিনয়ে জিয়াউল হক পলাশ, সাফা কবির। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ডাবল প্রেশার’। অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা।

এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’

এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’এনটিভি

এনটিভি

বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘আবার হবে দেখা’। অভিনয়ে আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান, প্রান্তর দস্তিদার। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক অবুঝ চোখ। অভিনয়ে নিলয়, তানজিকা আমিন। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘ছুঁয়ে দে আমায়’। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘শূন্য’। অভিনয়ে জোভান, আইশা খান।

আরটিভি

বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়াং স্টার’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘মিস্টার লুই’। অভিনয়ে মোশারফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘চেকমেট’। অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘শূন্যের সংসার’। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে নাটক ‘গরম জামাই’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun