1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক সেবনের দায়ে যুবদল নেতা বহিষ্কার ও কারাদণ্ড ইরাক থেকে বিদায় নিল মার্কিন জোট, নতুন সংকটের আশঙ্কা অন্তরঙ্গ দৃশ্য ফাঁস নিয়ে কী বললেন বিজয় ও রাধিকা ১১ বোয়িং কিনতে বিমানের খরচ হতে পারে আড়াই বিলিয়ন বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বরের শেষ পর্যন্ত কিশোর গ্যাং ও অপরাধ দমনে বিশেষ অভিযানের ভাবনায় আইনশৃঙ্খলা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে প্রস্তাব চেয়েছে বিশেষ কমিটি সন্ত্রাস-নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না: গাজীপুর মহানগর বিএনপি ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে সর্বহারা পরিচয় দিয়ে হুমকি

রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া অন্যান্য জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এবং টাঙ্গাইল জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব বিভাগে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun