1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক সেবনের দায়ে যুবদল নেতা বহিষ্কার ও কারাদণ্ড ইরাক থেকে বিদায় নিল মার্কিন জোট, নতুন সংকটের আশঙ্কা অন্তরঙ্গ দৃশ্য ফাঁস নিয়ে কী বললেন বিজয় ও রাধিকা ১১ বোয়িং কিনতে বিমানের খরচ হতে পারে আড়াই বিলিয়ন বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বরের শেষ পর্যন্ত কিশোর গ্যাং ও অপরাধ দমনে বিশেষ অভিযানের ভাবনায় আইনশৃঙ্খলা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে প্রস্তাব চেয়েছে বিশেষ কমিটি সন্ত্রাস-নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না: গাজীপুর মহানগর বিএনপি ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে সর্বহারা পরিচয় দিয়ে হুমকি

মাদক সেবনের দায়ে যুবদল নেতা বহিষ্কার ও কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড পাওয়ার পর দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি আব্দুল হাই কায়সারকে (৫০) সংগঠন থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়ভার সংগঠন গ্রহণ করবে না এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে যাবতীয় সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সন্ধ্যায়, যখন দেবিদ্বার উপজেলার শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে উপজেলা প্রশাসন অভিযান চালায়। সেখানে মাদক সেবনরত অবস্থায় আব্দুল হাই কায়সারসহ তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে আরও জানা গেছে, দণ্ডপ্রাপ্ত তিনজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এই টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের অতিরিক্ত আরও ১৪ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। ঘটনার পরপরই কেন্দ্রীয় যুবদল আব্দুল হাই কায়সারের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun