1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক সেবনের দায়ে যুবদল নেতা বহিষ্কার ও কারাদণ্ড ইরাক থেকে বিদায় নিল মার্কিন জোট, নতুন সংকটের আশঙ্কা অন্তরঙ্গ দৃশ্য ফাঁস নিয়ে কী বললেন বিজয় ও রাধিকা ১১ বোয়িং কিনতে বিমানের খরচ হতে পারে আড়াই বিলিয়ন বাংলাদেশ ও পাকিস্তানে এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বরের শেষ পর্যন্ত কিশোর গ্যাং ও অপরাধ দমনে বিশেষ অভিযানের ভাবনায় আইনশৃঙ্খলা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে প্রস্তাব চেয়েছে বিশেষ কমিটি সন্ত্রাস-নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না: গাজীপুর মহানগর বিএনপি ব্রেক্সিটে লাভের চেয়ে ক্ষতিই বেশি: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষককে সর্বহারা পরিচয় দিয়ে হুমকি

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস নিয়ে কী বললেন বিজয় ও রাধিকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চলচ্চিত্র কিংবা ওটিটি প্ল্যাটফর্মে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা শিল্পীদের জন্য বড় এক চ্যালেঞ্জ। অভিনয়ের চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো শুটিংয়ের পর দৃশ্যগুলো অনলাইনে ফাঁস হয়ে যাওয়া কিংবা তার অপব্যবহার। ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনয়শিল্পী বিজয় ভার্মা ও রাধিকা মদন সম্প্রতি এই ঝুঁকির বিষয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁদের মতে, কাজের সময় এই আশঙ্কার কথা মাথায় থাকলেও শিল্পের স্বার্থে ভয়কে দূরে রাখতেই হয়। এটা যৌনতা ও নিজের প্রয়োজন বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়: ৪১–এ পা দিয়ে রাধিকা। অভিনেতার বরং নিজের কাজ ও নির্মাতাদের উদ্দেশ্যের ওপর আস্থা রাখা উচিত।

নিউজ১৮–কে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা মদন জানান, কোনো দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা আর শিল্পীর নিয়ন্ত্রণে থাকে না। তাই এ নিয়ে অহেতুক চিন্তিত হওয়ার সুযোগ নেই। মানুষের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, যাদের মানসিকতা নিচু, তাদের নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা শিল্পীদের নেই। কাজের আগে ঝুঁকি সম্পর্কে অবগত থেকেও নিজের পেশাদারিত্ব বজায় রাখাই একমাত্র উপায়। ‘লাস্ট স্টোরিজ ৩’–এ আলি ফজলের সঙ্গে করা অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রেও তিনি এই মানসিক প্রস্তুতি নিয়েছিলেন। রাধিকা বলেন, ‘যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের জন্য আমরা কী করতে পারি। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত ভাবারও কোনো অর্থ নেই। তাদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না যে এসব করবেন না। তাঁর ভাষায়, ‘আমরা জানি, এসব ক্লিপ অনেক ছড়িয়ে পড়বে।

বিজয়ের অভিজ্ঞতাও বেশ তিক্ত। ‘লাস্ট স্টোরিজ ২’–এ তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্যটি তুমুল ভাইরাল হয়েছিল। বিজয় জানান, শুটিংয়ের সময় অভিনেতাকে দর্শকের নজর থেকে নিজেকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে নিতে হয়। তিনি স্বীকার করেন, ডিজিটাল যুগে দৃশ্য ফাঁস হওয়া এখন এক কঠিন বাস্তবতা, যা এড়িয়ে যাওয়ার উপায় নেই। কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক মাত্রায় ছড়িয়ে পড়ে, তবে কাজের সময় সেই ভয় মাথায় থাকলে শিল্পী নতুন কিছু করতে বা সীমানা ভাঙতে ব্যর্থ হন।

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় নিয়ে এর আগেও সরব হয়েছেন অভিনেত্রী রাধিকা আপতে। ২০১৬ সালে ‘পার্চড’ সিনেমার একটি নগ্ন দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি জানিয়েছিলেন, দৃশ্যটি ফাঁসের পর তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন কারণ তাঁর পরিচিত-অপরিচিত প্রায় সবাই তা দেখে ফেলেছিল। সেই সময়ে একা থাকার কারণে নিজের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন ছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে কয়েক দিন ঘর থেকে বের হওয়া তাঁর জন্য অসম্ভব হয়ে পড়েছিল। এমনকি বাড়ির নিরাপত্তাকর্মী ও পরিচিত চালকদের মধ্যেও সেই দৃশ্য নিয়ে আলোচনা তাঁর ব্যক্তিগত জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল।

রাধিকা আপতের সেই অভিজ্ঞতা মূলত পর্দার অন্তরঙ্গতা যে পর্দার বাইরের জীবনেও আঘাত হানতে পারে, তার একটি বড় উদাহরণ। রাধিকা মদন ও বিজয় ভার্মার বক্তব্যের মূল সুরও একই—অভিনেতারা ঝুঁকির কথা জেনেও ক্যারিয়ারের তাগিদে সেই ভয়কে জয় করার চেষ্টা করেন।

‘লাস্ট স্টোরিজ ৩’–এ ভালোবাসা, যৌনতা, আকাঙ্ক্ষা এবং আধুনিক সম্পর্কের জটিল সমীকরণগুলো তুলে ধরা হয়েছে। বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজের পরিচালনায় এই সিরিজে বিজয় ভার্মা, রাধিকা মদন, আলি ফজল, অদিতি রাও হায়দারি ও কঙ্কনা সেন শর্মাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun