1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে বাসে অগ্নিকাণ্ড: ক্র্যাবের সাবেক সভাপতিসহ ৭০ জনের বিরুদ্ধে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃত্বে শাহরিয়ার আলিফ ও তৈয়ব ইসলাম না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক খান অনিয়ম ও বকেয়া সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান স্কুল থেকে মালামাল চুরির অভিযোগে আটক যুবকের চুল কাটার তিন সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করলেন মার্কিন আদালত ‎কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা‎‎ কাতারে ২০ সেপ্টেম্বরের চাকরির খবরাখবর ও সতর্কবার্তা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের ভেতর তামাক বিক্রি বন্ধে আসছে ভ্রাম্যমাণ

না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক খান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড ও হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ বর্ষীয়ান অভিনেতা মুশতাক খান আর নেই। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সাথে লড়াই করার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি। প্রয়াত অভিনেতার ব্যবসায়িক অংশীদার শিবম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে মারা যান মুশতাক। ক্যানসার রোগটি শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মুশতাক খান। এরপর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘রাজা’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘জোড়ি নম্বর ১’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ এবং ‘ও মাই গড!’-এর মতো চলচ্চিত্র। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন অঙ্গনে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun