1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে বাসে অগ্নিকাণ্ড: ক্র্যাবের সাবেক সভাপতিসহ ৭০ জনের বিরুদ্ধে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃত্বে শাহরিয়ার আলিফ ও তৈয়ব ইসলাম না ফেরার দেশে বলিউড অভিনেতা মুশতাক খান অনিয়ম ও বকেয়া সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান স্কুল থেকে মালামাল চুরির অভিযোগে আটক যুবকের চুল কাটার তিন সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করলেন মার্কিন আদালত ‎কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা‎‎ কাতারে ২০ সেপ্টেম্বরের চাকরির খবরাখবর ও সতর্কবার্তা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের ভেতর তামাক বিক্রি বন্ধে আসছে ভ্রাম্যমাণ

বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃত্বে শাহরিয়ার আলিফ ও তৈয়ব ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বামপন্থী ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৭তম জাতীয় কাউন্সিল শেষে নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘোষিত ১৭ সদস্যের এই কমিটিতে শাহরিয়ার খন্দকার আলিফকে সভাপতি এবং তৈয়ব ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। নতুন এই কমিটির সহসভাপতির একটি পদ এবং সদস্য পদসহ দুটি পদ বর্তমানে ফাঁকা রাখা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক সোমা ডুমরী, সহসভাপতি জশদ জাকির এবং সহসাধারণ সম্পাদক সরফরাজ সানোয়ার। এছাড়া রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে জাহিদুল ইসলাম রিয়াদ, দপ্তর সম্পাদক পদে রিয়াদ হোসেন, অর্থ সম্পাদক পদে শাহ্ সম্পূর্ণ এবং প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে নাজমুস্ সাকিব দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজু আহমেদ, মিঠুন রায়, ইসরাত জাহান ইমু, হোসাইন আকাশ, সুমন রহমান ও মাহমুদুল হাসান সাইফ।

বিদায়ী সভাপতি দিলীপ রায় নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। এর আগে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ কমিউনিস্ট নেতা রণজিৎ চট্টোপাধ্যায় সংগঠনের ১৭তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন। উদ্বোধনী সমাবেশের পরপরই কাউন্সিল অধিবেশন শুরু হয়েছিল, যা দুই দিন ধরে চলেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun