1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূলের সম্পাদক অভিষেকের ওপর অতর্কিত হামলা, ডিম-জুতা নিক্ষেপ প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা! -রাশেদ খাঁন খুলনায় একটি ঘর থেকে নারী-শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার ভারতে বেড়েছে কুইক কমার্সের ব্যবসা, তবে কি টিকে থাকতে পারবে মহাস্থানগড়ে সংরক্ষিত ৪৭ মূর্তি আসল নাকি রেপ্লিকা— যাচাইয়ে বিশেষজ্ঞ দল বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে দিল্লিতে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন, আহত ২

‘একসঙ্গে একাধিক ঘনিষ্ঠ সম্পর্কে আছি’, অভিনেত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন। এক পডকাস্টে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি একটি ‘ওপেন রিলেশনশিপ’-এ আছেন এবং তাঁর জীবনে একাধিক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে এসব সম্পর্কের ক্ষেত্রে কোনো গোপনীয়তা নেই বলেও জোর দিয়ে বলেছেন তিনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী জানান, তাঁর এখন কোনো নির্দিষ্ট সঙ্গী নেই। বরং কয়েকজন মানুষের সঙ্গে দীর্ঘদিনের আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে, যা শুধু শারীরিক নয়, বন্ধুত্ব ও ভালোবাসার ভিত্তিতেও গড়ে উঠেছে।

‘আমার সম্পর্কে কোনো গোপন বিষয় নেই’
সিদ্ধার্থ কান্নানের ইউটিউব পডকাস্টে শাহানা বলেন, ওপেন রিলেশনশিপ মানেই দায়িত্বহীন বা সাময়িক সম্পর্ক নয়।

শাহানার ভাষায়, ‘এই মুহূর্তে আমার কোনো নির্দিষ্ট প্রধান সঙ্গী নেই। কয়েকজন মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে। তবে এগুলো কোনোভাবেই ক্যাজুয়াল নয়। আমার কাছে এসব সম্পর্ক খুবই অর্থবহ।’

শাহানা জানান, তাঁর জীবনের মানুষেরা জানেন যে তিনি অন্যদের সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়ান। বিষয়টি কখনোই গোপন রাখা হয় না।

শাহানার মতে, ওপেন রিলেশনশিপ টিকিয়ে রাখতে প্রয়োজন সততা, আত্মসচেতনতা এবং ঈর্ষা বা অনিরাপত্তার অনুভূতিকে সৎভাবে মোকাবিলা করার মানসিকতা।

শাহানা গোস্বামী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

শাহানা গোস্বামী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘ভালোবাসা স্বাধীন হওয়া উচিত’
আলোচনায় ভালোবাসা ও সম্পর্ক নিয়ে নিজের দর্শনও তুলে ধরেন এই অভিনেত্রী।
শাহানা বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করেছি, ভালোবাসা স্বাধীন হওয়া উচিত। সম্পর্ককে কোনো নির্দিষ্ট কাঠামোর মধ্যে জোর করে আটকে রাখা উচিত নয়। মানুষ ও সম্পর্ক সময়ের সঙ্গে স্বাভাবিকভাবে বদলাবে, এটাই স্বাভাবিক।’
শাহানার মতে, সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও খোলামেলা যোগাযোগ।

মিলিন্দ সোমানের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুললেন
একই সাক্ষাৎকারে শাহানা তাঁর সাবেক প্রেমিক মিলিন্দ সুমন প্রসঙ্গও তোলেন। তিনি জানান, কিশোরী বয়সে প্রথম মিলিন্দ সুমনের একটি সিনেমা দেখে তাঁর প্রতি আকৃষ্ট হন। পরে ইন্টারনেট থেকে যোগাযোগের তথ্য খুঁজে বের করে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন।

শাহানা গোস্বামী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

শাহানা গোস্বামী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

শাহানার দাবি, দুজন প্রায় ছয় বছর ধরে বার্তার মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন। পরে দুজনই যখন অবিবাহিত ছিলেন, তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০১৩ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।

বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহানা বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একে অপরকে ভালোবাসতাম। কিন্তু আমরা বুঝতে পারি, সম্পর্ক থেকে আমাদের প্রত্যাশা আলাদা ছিল। সময়টাই হয়তো ঠিক ছিল না।’

এদিকে সম্পর্কে নিয়ে এমন খোলামেলা মন্তব্যের পর সমালোচনার শিকার হচ্ছেন অভিনেতা। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, ‘এটা সম্পর্কের অনৈতিকতাকে উসকে দেবে।’ কেউ আবার তাঁর সাহসের প্রশংসা করেছেন।

কে এই শাহানা গোস্বামী
২০০৮ সালে ‘রক অন!’ ছবির মাধ্যমে পরিচিতি পান শাহানা। পরে তিনি ‘ফিরাক’, ‘মিডনাইটস চিলড্রেন’, ‘ডেসপ্যাচ’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন। বাণিজ্যিক ও শৈল্পিক ধারার সিনেমার নিয়মিত মুখ তিনি। শাহানাকে দেখা গেছে রুবাইয়াত হোসেনের বাংলাদেশি সিনেমা ‘শিমু’–তেও।

শাহানার সাম্প্রতিক আলোচিত ছবি ‘সন্তোষ’ ২০২৪ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। যদিও ভারতে সেন্সর-সংক্রান্ত জটিলতার কারণে ছবিটির মুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

শাহানা গোস্বামী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

শাহানা গোস্বামী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun