1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

রণবীর ও ফারহানের মধ্যে মিটমাট করানোর চেষ্টায় ভাইজান! এবার কি শেষ হবে বিতর্ক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

বলিউডে এই মুহূর্তে ‘ডন ৩’ ঘিরে তৈরি হওয়া বিতর্ক শিরোনামে রয়েছে। এই ছবি ছাড়ার কারণে রণবীর সিংয়ের ওপর নিষেধাজ্ঞাও জারি হয়েছে। শোনা যাচ্ছে, বলিউডের ভাইজান সালমান খান পরিচালক ফারহান আখতার ও অভিনেতা রণবীর সিংয়ের মধ্যে মিটমাট করানোর চেষ্টা করেছেন। তাঁর এ উদ্যোগে কি বিতর্কের অবসান হতে চলেছে? তাঁদের সম্পর্কের বরফ এবার কি গলে পানি হবে?

ভাইজানের মধ্যস্থতা
‘ডন ৩’ বিতর্ক নাকি সালমান খানের উদ্যোগে মিটে যেতে পারে। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী, রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করছেন সালমান নিজে। তিনি দুই পক্ষের সঙ্গেই কথা বলেছেন এবং তাঁদের অনুরোধ করেছেন, নিজেদের ভবিষ্যৎ প্রজেক্টের ক্ষতি না করে যেন সমস্যার সমাধান করেন। ফারহান আখতারকে সালমান বুঝিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে দশকের পর দশক ধরে সৃজনশীল মতভেদ হওয়া খুবই সাধারণ বিষয়। একই সঙ্গে ভাইজান রণবীর সিংয়ের সঙ্গেও দীর্ঘ আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে এর আগে আরেক বলিউড সুপারস্টার আমির খান ফারহান ও রণবীরের মধ্যে মিটমাট করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমিরের উদ্যোগ পুরোপুরি বিফলে গিয়েছিল। এবার ভাইজান কতটা সফল হবে, তা সময়ই বলবে।

কী ছিল ‘ডন ৩’ বিতর্ক
রণবীর সিং আচমকাই ‘ডন ৩’ ছেড়ে দেওয়ার পর থেকেই তাঁর ও ফারহান আখতারের মধ্যে বিবাদ বাড়তে থাকে। বিষয়টি পৌঁছে যায় ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) কাছে। ফারহান সেখানে রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ইউনিটের শুটিংয়ের জন্য রওনা হওয়ার ঠিক তিন সপ্তাহ আগে, একেবারে শেষ মুহূর্তে রণবীর সিং ‘ডন ৩’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।

ফারহানের দাবি, রণবীর হঠাৎই বেঁকে দাঁড়ানোর কারণে তাঁর প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট ৪৫ কোটি রুপি ক্ষতির মুখ দেখেছে। তাই ফারহান অভিনেতার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। কিন্তু রণবীরের পক্ষ থেকে কোনো রকম সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপরই ফারহান এফডব্লিউআইসিইয়ের দ্বারস্থ হন। এ ঘটনায় এফডব্লিউআইসিই রণবীর সিংকে তিনটি নোটিশ পাঠালেও তাঁর তরফে কোনো জবাব মেলেনি। এরপর একটি সংবাদ সম্মেলন করে রণবীর সিংয়ের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun