1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রটোকল দলের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আব্দুর রহিম ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরের অনুমোদন দিয়েছেন।

এর আগে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর বেরিয়ে যাওয়ার সময় প্রটোকল ও নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও পিজিআর সদস্যদের সঙ্গে আব্দুর রহিমসহ কয়েকজন নেতা-কর্মীর বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের গাড়ি চলে যাওয়ার সময় পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা সদস্যদের দিকে তেড়ে যাচ্ছেন এবং গালিগালাজ করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রহিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তিনি কোনো গালিগালাজ বা অসদাচরণ করেননি। উল্টো নিরাপত্তা দলের সদস্যরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তিনি আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun