1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানাল মস্কো উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ ও শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিচ্ছে ইউজিসি জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ মাটির উর্বরতা ফিরিয়ে আনতে হবে : কৃষিমন্ত্রী ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী 

চুয়াডাঙ্গায় ওএমএসের চাল ও আটা জব্দ, ডিলারকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওএমএস এর ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন।

এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলার সুজন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার  বিকেল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তারা ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকা থেকে একটি আলমসাধু (ভ্যানগাড়ি) ভর্তি ৭ বস্তা সরকারি চাল ও ২ বস্তা আটা উদ্ধার করে। 

পরে তদন্তে এগুলো ওএমএস কর্মসূচির খাদ্যশস্য বলে নিশ্চিত হওয়া গেলে তা জব্দ করা হয়।

জানা যায়, চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের সামনে ওএমএস ডিলারের গোডাউন থেকে ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা নিয়ে সাতগাড়িতে বিক্রির উদ্দেশে বের হয় একটি আলমসাধু।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ তৎক্ষণাৎ ছুটে আসেন ঘটনাস্থলে। 

সরকারি খাদ্যদ্রব্য অবৈধভাবে বাইরে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা শামসুল হক মালিকের ছেলে এবং সরকারি ওএমএস ডিলার সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের এসআই আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun