1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৭ জুন, ২০২৬

জেলার বিসিক শিল্প নগরীতে কোয়ালিটি জুট ইয়ার্ন মিলস লি. এ শিশু শ্রমিককে কাজে নিযুক্ত করায় মিল কর্তৃপক্ষকে সতর্ক করেছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শন টিম।

আজ দুপুরে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরিফ আহম্মেদ আজাদের নেতৃত্বে একটি টিম এ মিলটি পরিদর্শন করে।

প্রকৌশলী শরিফ আহম্মেদ আজাদ জানান, নিয়মিত কাজের অংশ হিসাবে বিসিক শিল্প নগরীতে অবস্থিত কোয়ালিটি জুট মিলস পরিদর্শনে গিয়ে দেখা গেছে, এখানে শিশু শ্রমিক কাজে নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, শিশুশ্রম বন্ধে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, পরিদর্শন করে শিশু শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে অনুরোধ করা হয়েছে। এতে বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশু শ্রমিকদের সরিয়ে দিয়েছে। এখন যে সব প্রতিষ্ঠান শিশু শ্রমিক রেখেছে তাদের আমরা  বোঝানোর চেষ্টা করছি।

তিনি জানান, কোয়ালিটি জুট মিলে শ্রমিকদের উপযুক্ত পিপিই প্রদান করা হয় না। শ্রম আইনে উল্লিখিত শর্তাবলি অনুযায়ী নিয়োগপত্র ও নির্ধারিত ফরম অনুযায়ী ছবিসহ পরিচয়পত্র সরবরাহ করা হয়নি। উক্ত কারখানায় সরকার ঘোষিত নি¤œতম মজুরির হারে বেতনও  দেওয়া হয় না। শিশু কক্ষ নাই ও প্রসূতি সুবিধা প্রদান সংক্রান্ত কোনো রেকর্ড বা রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করা হয় না। প্রতিষ্ঠান মালিককে এসব বিষয়ে দ্রুত সময়ে সমস্যা সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট এলাকার শ্রম পরিদর্শক (স্বাস্থ্য), শ্রম পরিদর্শক (সাধারণ) শুভঙ্কর দত্ত ও তৌফিকুল ইসলাম এবং শ্রম পরিদর্শক (সেফটি) ইয়াসিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun