1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

এনএপিডির মহাপরিচালক হলেন খায়রুল কবীর মেনন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেননকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

গতকাল (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. খায়রুল কবীর মেনন (পরিচিতি নম্বর-৬৪৩৩) দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

সর্বশেষ তিনি সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে খায়রুল কবীর সরকারি মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun