1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট

বিপিডিবি’র কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিদ্যুৎ ভাতা বৃদ্ধি 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের পর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক বিদ্যুৎ ভাতা বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিপিডিবি’র সকল পর্যায়ের নিয়মিত ও প্রেষণে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে ৩ হাজার ৫৮৪ টাকা বিদ্যুৎ ভাতা পাবেন।

জুন ২০২৬ মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় সচিবালয় থেকে জারি করা এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।

দপ্তরাদেশে বিপিডিবি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা সুলতানা স্বাক্ষর করেন।

দপ্তরাদেশে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১৪১৪তম সাধারণ বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীদের ৪০০ ইউনিট বিদ্যুতের বিলের সমপরিমাণ অর্থ বিদ্যুৎ ভাতা হিসেবে প্রদান করা হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করায় ৪০০ ইউনিট আবাসিক বিদ্যুৎ ব্যবহারের বর্তমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন হিসাব অনুযায়ী, এক ফেজ ও ২ কিলোওয়াট লোডের আবাসিক সংযোগের জন্য ৪০০ ইউনিট বিদ্যুতের বিলের সমপরিমাণ অর্থ, অর্থাৎ ৩ হাজার ৫৮৪ টাকা প্রতি মাসে ভাতা হিসেবে প্রদান করা হবে।

তবে এ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও আরোপ করা হয়েছে।

বিপিডিবি’র বিতরণ অঞ্চলগুলোর আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ এলাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায় নিশ্চিত করতে হবে।

এ শর্ত পূরণ সাপেক্ষেই তারা নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন বলে দপ্তরাদেশে উল্লেখ করা হয়েছে।

বিপিডিবি সূত্রে জানা গেছে, বিদ্যুতের মূল্য সমন্বয়ের ফলে কর্মীদের বিদ্যুৎ ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় এনে, বিদ্যুৎ ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ ব্যবহারের অতিরিক্ত ব্যয়ের চাপ কিছুটা মোকাবিলা করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun