1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

ট্রাম্পের ‘অপমানজনক’ মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহাস করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

আগামী ২১ ও ২২ জুন তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল। তবে শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুতর ও অপমানজনক বক্তব্য… শুধু প্রধানমন্ত্রী মেলোনিকে নয়, সমগ্র ইতালিকেই অপমান করেছে।’

রোম  থেকে এএফপি জানায়, ইতালির টেলিভিশন চ্যানেল ‘লা সেতে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তুলতে ‘খুবই আগ্রহী’ ছিলেন এবং তিনি ‘করুণা করেই’ তাতে সম্মত হন।

চ্যানেলটির প্রকাশিত প্রতিলিপি অনুযায়ী, ট্রাম্প বলেন, ‘সে আমার সঙ্গে ছবি তুলতে খুবই চেয়েছিল। আমি তার জন্য খারাপ বোধ করেছিলাম বলেই রাজি হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘হয়তো সে খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি। আমার তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন ছিল না।’

ট্রাম্পের এ মন্তব্যকে ‘মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন মেলোনি।

তিনি এক্সে লেখেন, ‘আমি কিংবা ইতালি কখনো কারও কাছে ভিক্ষা চায় না।’

কট্টর ডানপন্থী এ নেতা আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করছেন।’

তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে পশ্চিমা বিশ্বের শত্রুদের প্রতি, কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেতাদের প্রতি তিনি এমন কঠোর অবস্থান দেখান না; বরং তাদের প্রতি তিনি অনেক বেশি নমনীয়।’

গত বুধবার ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে মেলোনি বলেছিলেন, সেখানে ‘খুবই ইতিবাচক পরিবেশ’ ছিল এবং ট্রাম্প ও অন্য নেতাদের মধ্যে ‘কোনো মতবিরোধ ছিল না’।

ইউরোপ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করে আসছিলেন মেলোনি। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে দু’পক্ষের সম্পর্কের টানাপোড়েন বাড়তে শুরু করে।

এপ্রিল মাসে ট্রাম্পের সঙ্গে তার বিরোধ তীব্র হয়, যখন তিনি পোপ লিও চতুর্দশের যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে ট্রাম্পের সমালোচনার জবাবে পোপের পক্ষে অবস্থান নেন।

মেলোনি ট্রাম্পের মন্তব্যকে তখন ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন। এর জবাবে ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘আমি তাকে দেখে বিস্মিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।’

সে সময় ইতালীয় দৈনিক কোরিয়েরে দেলা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, মেলোনি ন্যাটোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহযোগিতা করেননি।

তিনি আরও হুঁশিয়ারি দেন, ইরান যুদ্ধের সময় ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun