1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন মার্কিন দূত উইটকফ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে নির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার পর, মার্কিন দূত স্টিভ উইটকফ আলোচনার জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন বলে শুক্রবার মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অ্যাক্সিওস এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, উইটকফ শুক্রবার আলপাইন দেশটির উদ্দেশে রওনা হন।

সিএনএন জানিয়েছে, তার এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ওয়াশিংটন ও ইরান একটি প্রাথমিক শান্তি চুক্তির পরবর্তী কারিগরি আলোচনাকে ‘পুনরায় সঠিক পথে’ ফেরাতে কাজ করছে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে,  ট্রাম্পের দূত জ্যারেড কুশনারও সুইজারল্যান্ডে আলোচনায় থাকার কথা রয়েছে। তিনি ইতোমধ্যেই সেখানে পৌঁছেছেন।

হোয়াইট হাউস বৃহস্পতিবার রাতে জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সফরে যাওয়ার কথা ছিল। তবে তিনি তার সফর স্থগিত করেন।

শুক্রবার নির্ধারিত মার্কিন-ইরান আলোচনার উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার চুক্তির ওপর ভিত্তি করে একটি স্থায়ী সমাধানের দিকে কাজ করা।

আলোচনার জন্য কোনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun