1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্য রুমিন ফারহানা: বিএনপিতে ফেরা নিয়ে যা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় বিধবা আয়শা বেগম নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল সেঞ্চুরিয়নে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: নেই বিশেষজ্ঞ স্পিনার নিউজিল্যান্ড-ভারত টেস্ট ড্রয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে অস্ট্রেলিয়া নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে কনস্টেবল নিহত বাংলাদেশে প্রতিটি ঘটনায় ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার উন্মোচন বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার

আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এই মধ্যাহ্নভাজের আয়োজন করা হয়। এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।

মধ্যাহ্ন ভোজকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার শিল্পীরা অংশ নেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ গান’টির সঙ্গে নৃত্য পরিবেশ করে। দুই প্রধানমন্ত্রী ও তাঁদের সহধর্মিণী এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ছবি : পিএমও

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান ভবন থেকে নেমে আসলে প্রবেশ পথের দুই পাশে মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে উভয়কে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শিশুদের সাথে কথা বলেন। তাঁরা বাচ্চাদের মাথায় হাত দিয়ে আদর করেন।

এরপর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মূল ফটকে গাড়ির সামনে এসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে বিদায় জানান।

ছবি : পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরে শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে প্রধানমন্ত্রীর নির্ধারিত কয়েকটি কর্মসূচি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun