1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৫০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১১ পুলিশ-আনসার সদস্য শ্রীপুরে পাঁচ কারখানায় ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ নড়াইলসহ সাত জেলায় নতুন এসপি নিয়োগ দিল সরকার স্বরাষ্ট্রমন্ত্রী: আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না ১ ডিসেম্বর থেকে নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম আমানত বাড়লেও ঋণ বিতরণে স্থবিরতা রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে বগুড়ায় শুটিংয়ের মাঝে ৬৩ বছর বয়সে প্রয়াত অভিনেতা সোহেল খান

শেরপুরে পিকআপ ভর্তি মদসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২২ জুন, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ বিশেষ অভিযানে পিকআপ ভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ ৩ জনকে গ্রেপ্তর করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদেও ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলা সীমান্তের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে পুলিশ।

এক পর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বাসস’কে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে। 

এছাড়া মাদক ও চোরাচালান রোধকল্পে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun