1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা চুরি কোনাবাড়ীতে বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা; অভিযুক্ত আটক, ধামাচাপা দেওয়ার চেষ্টায় গণধোলাইয়ের শিকার বাড়ির মালিক বিগত অর্থবছরে ভ্যাট বাবদ ১,৪১,৫৮৬ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে : মন্ত্রী  শেরপুর পৌরসভার জন্য ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা  রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি বাজেটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় বিশেষ প্রস্তুতি : অর্থমন্ত্রী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য থ্রি-আর কৌশল বাস্তবায়ন করছে সরকার : অর্থমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যে উপসাগরীয় অঞ্চল সফরে রুবিও বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইউক্রেনের হামলায় অন্ধকারে ক্রিমিয়ার বৃহত্তম শহর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

ইউক্রেনের হামলায় ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। উভয় পক্ষই বুধবার এ তথ্য জানিয়েছে।

২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া এ উপদ্বীপকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করেছে কিয়েভ। এরই অংশ হিসেবে ইউক্রেন ক্রিমিয়ায় হামলা চালাচ্ছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় জনসাধারণের কাছে জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। কারণ ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলে রাশিয়ার সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। পাশাপাশি রাশিয়ার দক্ষিণে কয়েকটি তেল শোধনাগার ও মজুতকেন্দ্রেও হামলা হয়েছে। সেগুলো ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ করে।

মস্কোর নিয়োগ করা সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বাসিন্দাদের দুর্বল ও অসহায় প্রতিবেশীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোনের ব্যাটারি সংরক্ষণ ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার অনুরোধ করেন।

মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শত্রু আবারও বিশ্বাসঘাতকতার সঙ্গে হামলা চালাচ্ছে। তারা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।’

তিনি জানান, শহরের কিছু এলাকায়— যেখানে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, সে সব এলাকায় বুধবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এদিকে স্থানীয় গভর্নররা জানান, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলে ইউক্রেনের পৃথক ড্রোন হামলায় দুই জন ও সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একজন নিহত হয়েছেন।

অন্যদিকে রুশ ড্রোন হামলায় ইউক্রেনের সীমান্তবর্তী খারকিভ অঞ্চলে ৫৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত রাতে ইউক্রেন থেকে ছোড়া ৩ শতাধিক ড্রোন ধ্বংস করেছে দেশটির বাহিনী। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের হামলা-পাল্টা হামলা বেড়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বুধবার রাতে রাশিয়া ইউক্রেনে ১০১টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ৯৫টি ধ্বংস করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা শুরুর পর ওয়াশিংটনের মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে সরে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun