আগামী রোববার ২৮ জুন জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও এই বিষয় নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্জন সুনামগঞ্জ এর বাস্তবায়নে জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তাপস শীল, উপপরিচালক পরিবার পরিকল্পনা এ কে এম সেলিম ভূইয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা. সাংবাদিক মাহবুবুর রহমান, মাহতাব উদ্দিন, জসিম উদ্দিন, বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক, সিভিল সার্জন সুলেমান কবিরও জেলা সমন্বয়ক ডা. রাজেশ সিংহ মিথুন।
এ সময় উপস্থিত ছিলেন এন এম সি এইচ অফিসার ইউনিসেফ ডা. তানভীরুল ইসলাম সজিব, জেলা এস আর এইচ আর সমন্বয়ক ডা. প্রণব সাহা, জেলা ইপিআই সুপার জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় সর্বমোট ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর লক্ষমাত্রা ৩ লাখ ৯৮ হাজার ৯০৬ জন শিশুকে ভিটামিন খাওয়ানো হবে। জেলায় সর্বমোট টিকাদানকেন্দ্রের সংখ্যা ২১৭৯, মোট টিকাদানকারীর সংখ্যা ২৭৮, মোট স্বেচ্ছাসেবীর সংখ্যা ২১৭৯ জন।
৬ মাস থেকে ৫ বছরে কম বয়সী শিশুদের ভিটামিন- ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং অভিভাবকদের স্বাস্থ্য বার্তা দেয়া হবে। সকল শিশুদের নিকটস্থ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, অস্থায়ী টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইনে নিয়ে যেয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ করা হয়। ভিটামিন এ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চোখ ও ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখে এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে।