1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

দ. কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন ও রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৭ জুন, ২০২৬

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে শনিবার চীন ও রাশিয়ার ১০টিরও বেশি সামরিক বিমান প্রবেশ করেছে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে যুদ্ধবিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, চীনা ও রুশ বিমানগুলো পূর্ব সাগর ও দক্ষিণ সাগরের উপর কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (কাডিজ)-এ প্রবেশ করে এবং পরে সেখান থেকে বেরিয়ে যায়।

সামরিক বাহিনী জানায়, তবে চীনা ও রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেনি।

আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমা নয়। এটি মূলত একটি নজরদারি এলাকা, এখানে নিরাপত্তার কারণে আগত বিমানগুলোকে শনাক্ত করা হয়।

সামরিক বিমানগুলোকে সাধারণত কোনো দেশের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করতে হয়।  তবে এই ধরনের পূর্বঘোষণা আইনগতভাবে বাধ্যতামূলক নয়।

চীন ও রাশিয়া তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun