1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের

ঝিনাইদহে খুদে শিক্ষার্থীদের নিয়ে জমজমাট ফল উৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জেলা শহরের ল্যাবরেটরি স্কুলে আজ খুদে শিক্ষার্থীদের নিয়ে জমজমাট ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কলাবাগান এলাকার ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলে এই উৎসবের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালক ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক বাবলু খাঁন, হাসান আশকারি, ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক লিজা ফেরদৌস।

সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসবে আম, জাম, কাঁঠাল, লিচু, খেজুর, ডেউয়া, লটকন, কলাসহ ২৮ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। প্রতিটি ফলের নাম, পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা হয় শিক্ষার্থীদের সামনে।

আয়োজকরা জানায়, এই ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়বে। সেই সাথে গড়ে উঠবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun