1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ারসহ অপেক্ষমাণ শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়।

বোর্ডের আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা ভেতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায় তীব্র রোদ-বৃষ্টির মধ্যে তাদের কষ্ট হয়।

এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী দল না থাকায় অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতি নিরসনে অভিভাবকদের কল্যাণের কথা বিবেচনা করে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও শেডের ব্যবস্থা করতে বলেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষায় স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun