1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ, মালাক্কাসহ গুরুত্বপূর্ণ প্রণালীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ করছে সরকার : ডেপুটি স্পিকার স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা গঙ্গাচড়াবাসীর রাঙ্গামাটিতে বন্যাদুর্গত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটিরও বেশি দর্শক পিঁপড়া দিয়ে তৈরি শরবত পরিবেশন: দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ মালিকের কারাদণ্ডের ঝুঁকি ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ বাগেরহাটে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সংবাদ সম্মেলন

সুন্দরবনের জলদস্যু ‘খানজাহান’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

সুন্দরবনের জলদস্যু ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সিসা বুলেট উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে র‌্যাব-৬ খুলনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তারা জলদস্যু ও একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেপ্তার করে। সে খুলনা জেলার দাকোপ থানাধীন জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে। তাকে কয়রা থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার ডিউটি অফিসার এএসআই জাহিদুল ইসলাম বাসস’কে বলেন, র‌্যাব-৬ এর পক্ষ থেকে জলদস্যু আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun