1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন,টঙ্গীতে শিশুসহ দগ্ধ ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম মধ্যবর্তী নির্বাচনের ফলে বাজারে ধস দেখছেন ট্রাম্প ট্রাম্পের পুতিনকে বন্ধু সম্বোধন সমর্থন করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা ১১ বছর বয়সী বালিকার দেওয়া নামেই পরিচিত প্লুটো শেখ হাসিনার ফেরার পথ পর্যালোচনায় পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা

প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর অর্থনীতি পুনরুদ্ধারে গেমচেঞ্জার হতে পারে : আবু আহমেদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হতে পারে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, এ সফরের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আবু আহমেদ বলেন, বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নকেন্দ্রিক প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে। বড় বাজেট দেওয়ায় সমস্যা নেই, তবে তা বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। 

তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হলে করপোরেট করের হার প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মেগা প্রকল্পের পরিবর্তে মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে শিল্পে নতুন বিনিয়োগ আসবে না বলেও তিনি মন্তব্য করেন।

ছায়া সংসদে ‘এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম’ শীর্ষক বিতর্কে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে ঢাকা কলেজ চ্যাম্পিয়ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun