1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে সোমবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এর সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, সমবায়ী নারী নুর বেগম মিতা ও পারভিন আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর খাল খনন কর্মসূচি,কৃষি কার্ড বিতরণ, বৃক্ষরোপণসহ সাধারণ জনগণের কল্যাণে নানাবিধ কার্যক্রম শুরু করেছেন এবং তার সুফল এখন জনগন ভোগ করছে। পল্লী উন্নয়ন এর জন্য প্রধানমন্ত্রীর প্রতিটি কার্যক্রমই অন্যতম উদ্যোগ।
তিনি বলেন, সরকারের এসব জনকল্যানমুখী উন্নয়নে কর্মসূচি বাস্তবায়ন করতে সকলকে একযোগে কাজ করতে হবে এবং পল্লী উন্নয়নের জন্য প্রান্তিক পর্যায়ে প্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সর্বোপরি সকলের সমন্বিত প্রচেষ্টায় আত্মনির্ভরশীল হয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন নিয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের একটি তথ্য চিত্র প্রর্দশন করা হয়। পরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা শেষে উপজেলার ২৫ জন সমবায়ীকে ১৫ লক্ষ ৪২ হাজার টাকার ঋণ বিতরণ এবং ১শ’ জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এরআগে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,বীর মুক্তিযোদ্ধা এবং সমবায়ীরা র‌্যালিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun