1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

নড়াইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী নিহত, আহত  ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে পড়লে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর ছোট বোন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার (১২) আহত হয়েছে।  

গতকার রোববার রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী শামীমা আক্তার সেতু এবং আহত শিক্ষার্থী মিতু নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার মেয়ে। তারা দুইবোন স্থানীয় বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার দুই মেয়ে শামীমা আক্তার সেতু ও মিতু রোববার রাতের খাবার খেয়ে নিজেদের বসতঘরে শুয়ে পড়ে। এরপর রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক নলদী এলাকার খালপাড়ের সরু রাস্তায় ঢুকে পড়ে। ট্রাকটি হাফিজুর মোল্যার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বসতঘরের ওপর গিয়ে পড়ে। এ সময় ট্রাকের পাথরগুলো সেতু ও মিতুর গায়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। মিতুকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারসহ সহপাঠী ও গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিত কুমার রায় বাসস’কে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun