1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

পল্লী অঞ্চলের মানুষের উন্নয়নে সরকার কাজ করছে : এমপি জাহান্দার 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেছেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হচ্ছে গ্রাম।

পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

গ্রামীণ উন্নয়ন, জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় পল্লী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে মাদারীপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। 

তিনি বলেন, পল্লী উন্নয়নকে আরও গতিশীল করতে সরকারি বিভিন্ন দপ্তর এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun