1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

রাঙ্গামাটিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলায় আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক নাজমা আশরাফী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ একরামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার তৃণমূল মানুষের অর্থনৈতিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের এই কার্যক্রমকে বেগবান করতে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পল্লী উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিআরডিবি প্রশংসনীয় অবদান রাখছে।

সভায় উপস্থিত কর্মকর্তারা গ্রামীণ জনগণের জন্য গৃহীত বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।॥

সভা শেষে বিআরডিবি রাঙামাটির বিভিন্ন সমিতির মাঝে ঋণ বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরডিবির জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun