1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
এমআরপি যুগের ইতি: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবার লক্ষ্য সরকারের গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ উন্নয়ন প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার মায়ের চেয়ে আপন কেউ নেই, মায়ের জন্য দোয়া চাইলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আয়কর রিটার্নে ভুল মানেই কর ফাঁকি নয়: জরিমানা আরোপে এনবিআরের নতুন নির্দেশনা দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য পিএসসির সাময়িক মনোনয়ন নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত: এক দীর্ঘ কবিতার মুগ্ধতা ও ক্লান্তি শাহজালাল বিমানবন্দরে গার্মেন্টস ফেব্রিকের আড়ালে ১,৬৫৫টি দামি মোবাইল জব্দ পরিবেশদূষণ রোধে কঠোর অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর: পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জিরো টলারেন্স মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ১৯, আহত শতাধিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই মাদকচক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। 

দেশটিতে গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ কারাগার দাঙ্গা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে রোববার রাত থেকে দুই প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত বন্দি ও কারারক্ষীদের দ্রুত নেগোম্বো জেলা হাসপাতালে নেওয়া হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ জানান, হাসপাতালে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আহত শতাধিক বন্দি ও কারারক্ষী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি এএফপিকে বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।’

কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যায় নেগোম্বো কারাগারে এই সংঘর্ষের সূচনা হয়। প্রায় ১০ হাজার বন্দি ধারণক্ষমতার এই কারাগারে বর্তমানে অনেক বেশি বন্দি রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমান্ডো মোতায়েন করা হলেও তাদের কারাগারের ভেতরে প্রবেশ করানো হয়নি।

সোমবার কারাগারের বাইরে বিপুলসংখ্যক বন্দির স্বজন জড়ো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, তারা গুলির শব্দ শুনতে পেয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে কর্তৃপক্ষ ড্রোনও ব্যবহার করছে।

একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, “দাঙ্গা থামানোর চেষ্টা করতে গিয়ে চারজন কারারক্ষী নিহত হয়েছে। সোমবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”

এর আগে, ২০২০ সালের ডিসেম্বর মাসে কোভিড-১৯ মহামারির সময় শ্রীলঙ্কার আরেকটি কারাগারে দাঙ্গায় ১১ জন বন্দি নিহত এবং ১১৭ জন আহত হন। ওই ঘটনার পর অতিরিক্ত বন্দির চাপ কমাতে সরকার শত শত বন্দিকে মুক্তি দিয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে মোট ৪১ হাজার ২৫০ জন বন্দি ছিলেন, যা দেশটির কারাগারগুলোর ধারণক্ষমতার প্রায় চার গুণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun