1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: নতুন দায়িত্বে মু. মাহবুবুর রশীদ শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে রংপুরে শিক্ষক পরিবারে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ শরীয়তপুরে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি বিএনপি নেতা কোনাবাড়ী পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার উদ্যোগ: প্রধানমন্ত্রীর কাছে রূপগঞ্জের এমপির চিঠি ‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ

কুড়িগ্রামে নালায় ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

জেলার ফুলবাড়ী উপজেলায় নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলো, ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুশি খাতুন (৯) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আরশী (৮)। দুজনই স্থানীয় রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে লুশি ও আরশী। পরে বিকেলের দিকে তারা একসঙ্গে বাড়ির পাশে খেলতে বের হয়। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। স্বজনরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাচ্ছিলেন না।

পরবর্তীতে রাত আটটার দিকে বাড়ি সংলগ্ন একটি নালায় তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। 

পরে স্থানীয়দের সহযোগিতায় নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। 

দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেলে খেলার ছলে অসাবধানতাবশত তারা নালায় পড়ে যায় এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম দুই স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশের একটি টিম নিয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun