1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম

সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করা হয়েছে।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান, এ-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং নীতিমালা পর্যালোচনার লক্ষ্যে নতুন করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫-এর উপ-অনুচ্ছেদ ৪.১ অনুযায়ী ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে তথ্য অধিদপ্তর-এর প্রধান তথ্য অফিসারকে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব, সাংবাদিক কাদের গনি চৌধুরী, খুরশীদ আলম, মো. শফিকুল ইসলাম (শফিক আহমেদ) এবং উম্মে মারুফা।

অফিস আদেশ অনুযায়ী, কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পাশাপাশি কার্ডসংক্রান্ত সব আপত্তি ও অভিযোগের শুনানি এবং নিষ্পত্তি করবে।

এছাড়া প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশও করবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কমিটি গঠনের ফলে এ বিষয়ে পূর্বে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun