1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৬ মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। 

ট্রাফিক-রমনা বিভাগে ১১০ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮২ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩৩ টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৬৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২৭ টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৯ টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪৩ টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৪৯ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৯৯টি গাড়ি রেকার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun